যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার এ ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেরদিন উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল, চলতি মাসের মহড়া অনুষ্ঠিত হলে তারাও পরমাণু কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। ব্যাংককে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে পাশে নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেন, শান্তি প্রতিষ্ঠায় এটা একটা বড়ো উদ্যোগ। —আল জাজিরা
