ফিরলেন বলিউড বাদশা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:৪১

বিনোদন ডেস্ক

 

শাহরুখ খানের সিনেমা মানেই বক্স অফিস হিট। তবে বিগত কয়েকটি সিনেমা বক্স অফিসে হিট হলেও ভক্তদের হতাশ করেছেন এই বলিউড বাদশা।

২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল শাহরুখকে। সেই সিনেমা যেমন আশানুরূপ ব্যবসা করতে পারেনি তেমনি বেশ সমালোচনায়ও পড়তে হয়েছে শাহরুখকে। তাই মাঝে এক বছরের বিরতি নিয়েছিলেন তিনি। বছরের শেষে এসে জানা গিয়েছিল দক্ষিণের পরিচালক আতলের সঙ্গে নতুন সিনেমা করতে যাচ্ছেন শাহরুখ।

প্রাথমিকভাবে সিনেমার নাম রাখা হয়েছে ‘সানকি’। তবে কোনও রোম্যান্টিক সিনেমা নয় এটি। পুরোদমে অ্যাকশন হিরো রূপে দেখা যাবে তাকে। ২০২০ সালের মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে সিনেমার শুটিং। শুটিং শুরুর কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করা হবে।

তেলুগু সিনেমার পরিচালক হরিশ শংকর জানিয়েছেন, রাইটার-ডিরেক্টর হিসেবে নয়, এই ছবির জন্যে অপেক্ষা করছেন শাহরুখের একজন ভক্ত হিসেবে। শাহরুখের বড় ভক্ত তিনি।