একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রূপকথার মা’। শরত্চন্দ্র চট্টোপধ্যায়-এর উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘রূপকথার মা’। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, আহসান কবীরসহ আরও অনেকে। ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ।
