সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় কৃষক আলমগীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়ায় রাস্তার এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য তারেক হোসেন দুলাল, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, নাসির হাজী, ইয়াজিদ সরদার, আলহাজ ফজলুর রহমান, নিহত আলমগীরের মেয়ে হাবিবা খাতুন মিষ্টিসহ আরো অনেকে।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় নিহত হয় মাধা বাঁশবাড়িয়া গ্রামের কৃষক আলমগীর।
