আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার শেষ দিনে সভাপতি পদে তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ কুমার ধর, জি এম আবদুস সাত্তার ও প্রশান্ত কুমার মণ্ডল। সহসভাপতি দুই পদের বিপরীতে মোজাফফর হাসান, আবুল কালাম আজাদ, শেখ আবদুর রশিদ এবং জি এম আক্কাজ আলী।
সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তৈয়েব হোসেন নূর। যুগ্ম সম্পাদক পদে অনাদী কৃষ্ণ মণ্ডল ও শিবু প্রসাদ সরকার।
সহকারী নির্বাচন কমিশনার উত্তম কুমার সানা জানান, রবিবার শেষ দিনে ১১টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। যাচাইবাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সোমবার প্রত্যাহার এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
