মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে এক রাউন্ড গুলি ও একটি পাইপগানসহ বিল্লাল হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াতলা গ্রামের কপোতাক্ষ নদের তীরে একটি কুঁড়ে ঘর থেকে অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
উপজেলার সাঁড়াতলা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী, রোড ডাকাতিসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান, বিল্লালের বিরুদ্ধে ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
