পাকুন্দিয়ায় ফার্মেসি মালিককে জরিমানা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪১

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পাকুন্দিয়ায় মো. জহিরুল নামের এক ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হাসান।

অভিযানে এম এ মেডিক্যাল হলের স্বত্বাধীকারী উত্তর সাটিয়াদী গ্রামের হাজি মাইজউদ্দিনের ছেলে মো. জহিরুলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।