ইনকিউবেটর পরিচালনা ও ব্যবস্থাপনা গাইডলাইন্স শীর্ষক সেমিনার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪২

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘ইনকিউবেটর পরিচালনা ও ব্যবস্থাপনা গাইডলাইন্স-২০১৯’ শীর্ষক সেমিনার সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটে নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ জহুরুল ইসলাম।