মিরসরাইয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অসুস্থ ব্যক্তি উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৩

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া অসুস্থ এক ব্যক্তিকে সোমবার দুপুরে উদ্ধার করেছে স্থানীয়রা। তার নাম রফিকুল ইসলাম।

মিরসরাই পৌর সদরের ব্যবসায়ী মো. তাজুল ইসলাম হূদয় জানান, ঢাকাগামী একটি বাস থেকে রফিকুল ইসলামকে অজ্ঞান অবস্থায় আমার দোকানের সামনে নামিয়ে দেয় ঐ বাসের হেলপার। এ সময় তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক ক্লিনিকে ভর্তি করি। পরে রফিকুল ইসলামের পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যেমে পরিচয় নিশ্চিত হয়ে তার আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়।

মিরসরাই সদরের সেবা আধুনিক ক্লিনিকের কর্তব্যরত চিকিত্সক ডা. মনিশংকর পাইক বলেন, কী দিয়ে তাকে অজ্ঞান করা হয়েছে তা বলা যাচ্ছে না। উন্নত চিকিত্সার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হবে।