কুষ্টিয়ায় ধর্ষকের যাবজ্জীবন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৪

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ধর্ষণ মামলার আসামি শাজাহান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সাজা দিয়েছে আদালত।  নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান গতকাল সোমবার দুপুরে এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জেলার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে শাজাহান আলী শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।