সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪৪

কৃষি উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দিতে সোমবার কৃষি উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্যের স্বেচ্ছা তহবিল থেকে ৩৩ জনকে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদান, কৃষি উপকরণ ও ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি এগুলো বিতরণ করেন।

ছাগলনাইয়ায় ফলদ বৃক্ষমেলা

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে মেলা উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাফকাত রিয়াদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল প্রমুখ।

বদরগঞ্জে আয়কর মেলা উদ্বোধন

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা বদরগঞ্জে সোমবার আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের সিও রোড মহল্লায় অবস্থিত উপকর কমিশনারের কার্যালয়ে রংপুর রেঞ্জের যুগ্মকর কমিশনার জসীমুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কর মেলা উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র উত্তম সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাসান তবিকুর চৌধুরী পলিন।

দক্ষিণ কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা কচুয়া উপজেলার ৭ নম্বর দক্ষিণ কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন রবিবার সন্ধ্যায় বিপুল উত্সাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোমরকাশা জামালিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর এমপি। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী। সম্মেলনে আতাউর রহমান মিন্টু সভাপতি ও শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হারুনুর রশীদের উপস্থিতিতে নবনির্বাচিত চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির কাছে দায়িত্ব অর্পণ করেন বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান।

এ উপলক্ষ্যে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বিদায়ী ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার।

চরফৈজুদ্দিন বহুমুখী ইসলামী মাদ্রাসার ছবক অনুষ্ঠান

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা চরফৈজুদ্দিন বহুমুখী ইসলামী মাদ্রাসার উদ্যোগে সোমবার মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ছবক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হাওলাদার আমির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, চরফৈজুদ্দিন বহুমুখী ইসলামী মাদ্রাসার প্রধান শিক্ষক (মহতামীম) মাও. মো. নেছারউদ্দিন প্রমুখ।

চাকিরপশার নদী দখলমুক্ত করার দাবি

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা রাজাহাটের চাকিরপশার নদীসংলগ্ন পাঠানহাটে মরা তিস্তা নদীর (চাকিরপশার নদী) নাব্য ফিরিয়ে আনতে দখলমুক্ত করার দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। চাকিরপশার নদী সুরক্ষা কমিটি রিভারাইন পিপল ও গণকমিটির আয়োজনে নদীর পাড়ে কয়েকশ মানুষের অংশগ্রহণে মানববন্ধন শেষে সংগঠনের আহ্বায়ক খন্দকার আরিফের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রিভারাইন পিপলের পরিচালক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ড. তুহিন ওয়াদুদ। বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সদস্য সচিব তারেক আহমেদ, রাজারহাট মহিলা কলেজের প্রভাষক জাকির আহমেদ প্রমুখ।

দুই দিনব্যাপী আয়কর মেলা সমাপ্ত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা উপ-করকমিশনার, সার্কেল-১২ (ঈশ্বরদী) অঞ্চলের দুই দিনব্যাপী আয়কর মেলা সোমবার সমাপ্ত হয়েছে। রবিবার কর অঞ্চল রাজশাহীর উদ্যোগে ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে মেলা উদ্বোধন করেন বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন। সহকারী করকমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু। আরো উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল কাশেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন প্রমুখ।

প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে সোমবার প্রান্তিক কৃষকদের মধ্যে সরিষা, ভুট্টা, গম, পেঁয়াজ, শীতকালীন মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এ বীজ ও সার বিতরণ করেন। ২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় সদর উপজেলার ২ হাজার ৯০০ কৃষকের মধ্যে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুর রহমান প্রমুখ।

ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মশালা 

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে মহিলা সমবায়ীদের নিয়ে সোমবার ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চনুয়া গ্রামে এসডিএফ সেন্টারে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মত্স্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, সমবায় কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশিদ মিয়াজী, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জর্জিস মিয়া প্রমুখ।

ফুলবাড়ীতে সার ও বীজ বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সোমবার বিকালে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ীর আয়োজনে কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে ইউএনও মাছুমা আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী মত্স্য কর্মকর্তা রায়হান হোসেন সরদার প্রমুখ।

বিজয় দিবসের প্রস্তুতিসভা

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, কামারখন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম কিবরিয়া প্রমুখ।

 

 

 

 

০