সম্প্রতি অনুষ্ঠিত লোটো বিজনেস সামিট ২০১৯-এ ডিলারদের ডেলিভারি ভ্যান, এলইডি টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ লাখ লাখ টাকার উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর কাজী জামিল ইসলাম, মার্কেটিং কনসালটেন্ট কাজী জাভেদ ইসলাম ও চিত্রনায়ক রিয়াজ
০০
ওয়ান ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পরিচালক মনোজিত কুমার ওঝা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শিব নারায়ণ কৈরী, ব্যাংকের এএমডি রোজিনা আলিয়া আহমেদ উপস্থিত ছিলেন
০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ১৭ নভেম্বর ঢাকার শাহজাহানপুরে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সামছুল হক, ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাকিং ডিভিশনের প্রধান মো. আব্দুল মোতালেব, আইসিটি ডিভিশনের প্রধান সুলতান বাদশা, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ইউনিটপ্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং সম্মানিত গ্রাহকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
০০
কর্মসংস্থান ব্যাংকের বগুড়া শাখার গ্রাহকদের সঙ্গে সম্প্রতি এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম
