ইত্তেফাক রিপোর্ট
মানিলন্ডারিং প্রতিরোধে প্রচলিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে পরিবেশকদের পরামর্শ দিয়েছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সম্প্রতি সারাদেশের পরিবেশকদের নিয়ে আয়োজিত ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৯’-এ এই পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সম্মেলনে সারাদেশ থেকে বিকাশের ২ শতাধিক পরিবেশক অংশগ্রহণ করেন। সেখানে এন্টি মানিলন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফিন্যান্সিং অব টেরোরিজম (এএমএল-সিএফটি) বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি আগামী বছরের ব্যাবসায়িক কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব) শেখ মো. মনিরুল ইসলাম, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ বক্তব্য রাখেন।
