এটিপি ফাইনালস
স্পোর্টস ডেস্ক
স্টেফানোস সিটসিপাস এটিপি ফাইনালস জয়ের সুবাদে টেনিসের পরবর্তী সুপারস্টার হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেলেন। গ্রীক খেলোয়াড়টি এক সেটে পিছিয়ে পড়েও একটুখানি বিচলিত না হয়ে ডমিনিক থিয়েমের বিরুদ্ধে পালটা লড়াই চালিয়ে বছরের শেষ টুর্নামেন্টটির শিরোপা তুলে নেন। গত রবিবার রাতের ফাইনালে ৬-৭ (৬-৮) ৬-২ ৭-৬ (৭-৪) গেমে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড়ো আসরটি জিতে নেন ২১ বছর বয়সী সিটসিপাস।
অস্ট্রেলিয়ার লেটন হিউইটের পর তিনিই হলেন এটিপি ফাইনালস জয়ী সবচেয়ে কমবয়সি খেলোয়াড়। হিউট ২০০১ সালে এ নজির গড়েছিলেন। গ্রীকটি এ টুর্নামেন্ট জয়ের সুবাদে ২৬ লাখ ৫৬ হাজার ডলারের অধিকারী হওয়ার পর বলেন, ‘এটা হলো স্বপ্ন পূরণের ঘটনা। ট্রফিটি উঁচিয়ে ধরার অনুভূতি সত্যি অসাধারণ।’ বেশ কয়েক বছর ধরেই পুরুষ টেনিস পুরোনো তারকাদের ছাড়িয়ে যেতে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রত্যাশা করে আসছিল। মহাতারকা হয়ে ওঠার পথে থাকা এইসব তরুণ প্রজন্মের খেলোয়াড়দেরই অন্যতম হলেন সিটসিপাস যিনি এবারের সেমিফাইনালে রজার ফেদেরারকে হারান।
বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় সিটসিপাস পুরো সপ্তাহ জুড়েই লন্ডনের ওটু অ্যারিনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নিজের নৈপুণ্য দিয়ে অধিকাংশ দর্শককে মুগ্ধ করে রাখেন। এ অর্জনের পর দর্শকদের ‘দারুণ’ সমর্থনের কথা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান গ্রীকটি। তিনি এ প্রসঙ্গে বলেন,‘তারা আমাকে অনেক শক্তি ও বিশ্বাস জুগিয়েছে।’
রোল
অব অনার
(সর্বশেষ
১০
আসরের)
n ২০১০ রজার ফেদেরার
n ২০১১ রজার ফেদেরার
n ২০১২ নোভাক জকোভিচ
n ২০১৩ নোভাক জকোভিচ
n ২০১৪ নোভাক জকোভিচ
n ২০১৫ নোভাক জকোভিচ
n ২০১৬ অ্যান্ডি মারে
n ২০১৭ গ্রিগর দিমিত্রভ
n ২০১৮ আলেকজান্ডার জেরেভ
n ২০১৯ স্টেফানোস সিটসিপাস
