তাইওয়ান প্রণালিতে বিমানবাহী রণতরি পাঠিয়েছিল চীন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৫৯

 

চীন তাদের দেশীয়ভাবে তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘নিয়মিত’ প্রশিক্ষণের জন্য তাইওয়ান প্রণালীতে পাঠিয়েছিল এমন খবর সোমবার বেইজিং নিশ্চিত করেছে।

তাইওয়ান প্রণালীতে বিমানবাহী রণতরী পাঠানো আঞ্চলিক হুমকি বলে তাইপে বেইজিংকে দায়ী করার পর চীন এ কথা জানায়। খবর এএফপির। সরকারি এক সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনের নৌবাহিনী মুখপাত্র চেং দিউই বলেন, ‘ এই রণতরী পাঠানোর কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না। তাইওয়ানের সঙ্গে উত্তেজনার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করেও এটি পাঠানো হয়নি।’