‘মানবপ্রেমের মাধ্যমে স্রষ্টার প্রেমার্জন করেছিলেন জিয়াউল হক মাইজভাণ্ডারী’

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:২১

চট্টগ্রাম অফিস

বিশ্বঅলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) আসন্ন মহান ১০ পৌষ পবিত্র খোশরোজ শরীফ উদ্যাপন ও তার আওলাদ সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর (ম.) প্রতি শ্রদ্ধা ও সালাম জ্ঞাপন এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল—আলোচনা সভা, দুস্থ সেবা কার্যক্রমের আওতায় ফ্রি চিকিত্সা সেবা, শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) মানব প্রেম তথা সৃষ্টির প্রতি প্রেমের মাধ্যমে স্রষ্টার প্রেমার্জন করেছিলেন। এই ধারাবাহিকতায় তারই সুযোগ্য উত্তরসুরী হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবসেবায় অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।