‘রকেট অ্যাপ’ ও ‘নেক্সাস গেটওয়ে’র মাধ্যমে আয়কর দেওয়া যাবে

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:২১

করদাতাগণ ‘রকেট অ্যাপে’র মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় আয়কর পরিশোধ করতে পারবেন। ডাচ্-বাংলা ব্যাংকের কোনো রকম ফি ছাড়াই    ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর    পর্যন্ত সারাদেশে আয়কর মেলা চলাকালীন সময়ে করদাতাগণ আয়কর পরিশোধ করতে পারবেন। করদাতাগণ তাদের স্মার্টফোনের প্লে-স্টোর থেকে রকেট অ্যাপ ডাউনলোড করতে পারবেন। কর পরিশোধ করার পর করদাতাগণ তাদের প্রদত্ত ইমেইল থেকে কর চালান প্রিন্ট করে তা কর রিটার্নের সঙ্গে জমা দিতে পারবেন।—প্রেস বিজ্ঞপ্তি