ফতুল্লার কাশীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সদস্য ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে কাশীপুরের ৭নং ওয়ার্ডের আদর্শনগর এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। ইসমাইল আদর্শনগর এলাকার শাজাহান মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, বেশ কয়েক মাস আগেও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল ইসমাইল। মূলত এলাকায় আধিপত্য বিস্তার করতে একটি মহল ইসমাইলসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের শেল্টার দিচ্ছে। জানা গেছে, কয়েকদিন পর পরই ৭নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। গত শনিবারও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল করিম জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
