পুলিশের বাধায় নারায়ণগঞ্জ বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের মৃদু ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থল থেকে মহানগর বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা ও মহানগর বিএনপির পৃথকভাবে প্রেসক্লাবের পেছনে এই সমাবেশ কর্মসূচির আয়োজন করে। বিকেল তিনটার মধ্যেই সেখানে জড়ো হতে শুরু করে দলের নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ এসে তাদের বাধা প্রদান করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের মৃদু ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমনকে আটক করে পুলিশ। তাকে পুলিশ ভ্যানে তুলে থানার দিকে নিয়ে যায়।
