গ্রামীণফোনের বিষয়ে আদেশ রবিবার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:১৬

গ্রামীণফোনের কাছে বিটিআরসির সাড়ে ১২ হাজার কোটি টাকা পাওনার বিষয়ে ২৪ নভেম্বর আদেশ দেবে আপিল বিভাগ। গতকাল সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল, কিন্তু আদেশ দেয়নি আদালত। আগামী রবিবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে গ্রামীণফোনের পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শেখ ফজলে নূর তাপস, বিটিআরসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই রাকিব উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২ এপ্রিল বিভিন্ন খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি। ঐ চিঠি চ্যালেঞ্জ করে নিম্ন আদালতে মামলা করে ঐ ফোন কোম্পানি। ঐ মামলা খারিজ করে দেয় আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আপিলে বিটিআরসির অর্থ আদায়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বিটিআরসি।