জেনইউ’র বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ বিপর্যস্ত দিল্লির মেট্রো পরিষেবা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:৩৮

রণক্ষেত্রে পরিণত হল দিল্লির রাস্তা। হোস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে গতকাল সকালে পার্লামেন্ট ভবনের উদ্দেশে রওনা হয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দফায় দফায় তাদের আটকায় পুলিশ। বিকেলে সফদরজং এলাকায় পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদের একটি মিছিলকে আটকালে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পলেন তারা। অভিযোগ সংঘর্ষের ফলে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। ঘটনার জেরে বিপর্যস্ত দিল্লির যান চলাচল, বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনও। সর্বশেষ পাওয়া খবরে জোরবাগ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, পাটেল চক, কল্যাণ মার্গ স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। -এনডিটিভি