আপনার রাশিফল

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৩৯

মুহম্মদ আনিসুল হক

২০ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/ জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা :২ ও ৯। শুভ বার :সোম ও মঙ্গল। শুভ রত্ন :মুক্তা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সময় সামগ্রিকভাবে অনুকূল থাকতে পারে। প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আবেগ সংযত রাখুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের কারো সঙ্গে মনোমালিন্য থাকলে তা মিটে যেতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। সম্ভাব্যক্ষেত্রে নতুন আত্মীয় লাভ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি সার্বিকভাবে শুভ সম্ভাবনাময়। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। আইনগত ঝামেলায় জড়ানো ঠিক হবে না। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আজ সময় আপনার অনুকূলে থাকতে পারে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আনন্দ-বিনোদনে সময় পার করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতার শরীর-স্বাস্থ্য  ভালো থাকতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আজ কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। কোনো আশা পূরণ ইতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করলেই ভালো করবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো বিয়ে হতে পারে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মনের অমিল দেখা দিতে পারে।

 

 

০