দেশের বাজারে লেনোভোর চারটি নতুন ল্যাপটপ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২০:৫৯

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

দেশের বাজারে লেনোভোর চারটি নতুন ল্যাপটপ নিয়ে এলো টগি সার্ভিসেস লিমিটেড। সম্প্রতি টগি হেড অফিসে একটি মনোরম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সর্বশেষ প্রজন্মের লিজিয়ন, ইয়োগা ও আইডিয়াপ্যাডের চারটি নতুন মডেলের উদ্বোধন করেন টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং এ এস মোহাম্মদ মোস্তফা মনোয়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টগি সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব, ডেপুটি চিফ অপারেটিং অফিসার এ বি এম আহসান আল মামুন এবং লেনোভো বাংলাদেশের ম্যানেজার (সেলস) রাশেদ কবির। 

নজরকাড়া ডিজাইন ও অত্যাধুনিক স্পেসিফিকেশনের লেনোভো লিজিয়ন Y740, ইয়োগা S730 ও আইডিয়াপ্যাড S540 এবং C340 ল্যাপটপ ব্যবহারকারীদের দেবে কম্পিউটারে কাজ করার এক নতুন অভিজ্ঞতা। লিজিয়ন Y740 একদিকে যেমন মার্জিত ও রুচিশীল ডিজাইনের এক দারুণ সংমিশ্রণ, অপরদিকে এর শক্তিশালী গ্রাফিক্স কার্ড ও অন্যান্য অত্যাধুনিক প্রজুক্তি এই ল্যাপটপকে করে তুলেছে গেমারদের এক নম্বর পছন্দের ব্র্যান্ড। 

লেনোভোর ইয়োগা ল্যাপটপ সব সময়ই একটু অন্যরকম ডিজাইনের জন্য পরিচিত। আর এর S730 মডেলেটি ইন্টেলের অষ্টম জেনারেশনের প্রসেসর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারচালিত, যা ল্যাপটপের প্রচলিত ধারণা পালটে দেবে। 

আর যারা হালকা ওজনের সহজে পরিবহনযোগ্য কিন্তু শক্তিশালী প্রসেসর ও লম্বা ব্যাটারি লাইফের ল্যাপটপ চান, তাদের জন্য টগি সার্ভিসেস লিমিটেড নিয়ে এলো লেনোভোর আইডিয়াপ্যাড S540 এবং C340 মডেলের দুটি দারুণ অফার। 

লেনোভোর লিজিয়ন Y740, ইয়োগা S730 ও আইডিয়াপ্যাড S540 এবং C340 ল্যাপটপ টগি সার্ভিসেস লিমিটেডের রিসেলারদের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র পাওয়া যাবে।