দেশব্যাপী স্মার্টফোন সুরক্ষা সেবা দেবে জেনেক্সে ইনফোসিস

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:০০

মাহবুব শরীফ

 

দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্যভিত্তিক ইনসিওরেন্স প্রতিষ্ঠান সিপিপি গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে দেশের উল্লেখযোগ্য শীর্ষ প্রযুক্তি কোম্পানি জেনেক্স ইনফোসিস।

এ চুক্তির ফলে দেশব্যাপী আউটসোর্সিংয়ের মাধ্যমে পরিবেশক ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে এবং এর মাধ্যমে দুর্ঘটনা বা অন্য কোনো কারণে স্মার্টফোনের ক্ষতি হলে স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দেবে কোম্পানিটি।

অনুষ্ঠানে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার প্রিন্স মজুমদার বলেন, ‘এ অংশীদারিত্বের ফলে দেশে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব ডিভাইস সুরক্ষাসেবা দেওয়ার সুযোগ পেল জেফেক্স। ডিভাইস সুরক্ষাসেবা বিশ্ব জুড়েই জনপ্রিয় এবং সিপিপির মাধ্যমে দেশে এ সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।’

জেনেক্স কার্যালয়ে চুক্তিটিতে স্বাক্ষর করেন সিপিপি গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জনাব দাউদ সিদ্দিকী এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার প্রিন্স মজুমদার।

এ সময় জেনেক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বৈভব কাপুর এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন।