বরিশাল-ঢাকা মেট্রো ড্র

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:০৫

জাতীয় লিগ-২য় স্তর

g  স্পোর্টস রিপোর্টার

জাতীয় লিগের দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ ম্যাচটি দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। বাকী ছিল বরিশাল ও ঢাকা মেট্রোর নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচটি অনুমান মতো ড্রতেই শেষ হলো। গতকাল ঢাকা মেট্রো ২১৮ রানের লক্ষ্যে শেষ দিনে ব্যাটিং শুরু করে। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ১৯ রানে ১ উইকেট তুলতে পারে তারা।

আগে ব্যাট করা বরিশাল প্রথম ইনিংস ৪১৪ রানে অলআউট হয়। জবাবে ঢাকা মেট্রো ৪৬৬ রান করে। ৩ উইকেটে ৩০ রান নিয়ে শেষ দিন শুরু করে বরিশাল। ৩ উইকেট হারিয়েছিল তারা ১৬ রানে। এরপর ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এই সময় ঢাকা মেট্রো জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু শেষ দিনে প্রতিরোধ করেন মইন খান ও সালমান হোসেন। মইন ৮০ ও সালমান ৫৩ রান করেন। ফলে অলআউট হওয়ার আগে ২৬৯ রান করতে পারে বরিশাল।

এই লক্ষ্যে ব্যাট করতে নেমে আর জয়ের পথে যেতে পারেনি ঢাকা মেট্রো।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল—ঢাকা মেট্রো

বরিশাল-১ম ইনিংস: ১০৮.২ ওভারে ৪১৪/১০

এবং ২য় ইনিংস: ৮৪ ওভারে ২৬৯/১০ (মইন ৮০, ফজলে রাব্বি ৭৫, সালমান ৫৩; আরফাত সানি ৫/৮৫, তাসকিন ৩/৪১, আসিফ হাসান ২/৬৩)।

ঢাকা মেট্রো-১ম ইনিংস: ১৪০.৩ ওভারে ৪৬৬/১০

এবং ২য় ইনিংস: ৫ ওভারে ১৯/১

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দ্য ম্যাচ: ফজলে মাহমুদ রাব্বি।