ফটো ক্যাপশন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:০৯

প্রাইম ব্যাংক সম্প্রতি জয়পুরহাটে লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করে। এতে ১৯টি ব্যাংক ও ১৯টি স্কুল অংশ নেয়। অনুষ্ঠানে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বাংলাদেশ ব্যাংক বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক রাশিদা বেগম এবং প্রাইম ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এ কে এম এনামুল হক উপস্থিত ছিলেন

 

==

 

রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্যাফে টির তৃতীয় শাখা সম্প্রতি উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, শান্তা মাল্টিভার্সের ব্যবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার, আইএফসি কনসালটেন্ট সিহান নাসের ভুঁইয়া

 

===

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার আয়োজিত দুই দিনব্যাপী ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেররিস্ট ফিন্যান্সিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির রিসার্চ অ্যান্ড ট্রেইনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল

 

===

 

দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে আধুনিক কৃষিযন্ত্র ও পরিবহন সহজলভ্য করতে ফরিদপুরে জোড়া শাখা চালু করল এসিআই মোটরস। সোমবার জেলা সদর ও পশ্চিম কেশবপুর এলাকায় নিজস্ব দুটি ব্র্যান্ড শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। স্থানীয় পরিবেশক জান্নাত মোটরসের মাধ্যমে সোনালিকা ট্র্যাক্টর, ইয়ানমার কম্বাইন হারভেস্টার ও ফোটনকমার্শিয়াল ভেহিকল বিপণন করবে প্রতিষ্ঠানটি