চীনে কয়লাখনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:১২

এএফপি

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে এক কয়লাখনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গত সোমবার দুপুরের পর ঐ খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে আরো ৯ জন আহত হয়েছেন। শাংজি পিনজিয়াও ফেনজিয়ান কোয়েল অ্যান্ড কোক গ্রুপ করপোরেশনের মালিকানাধীন একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে। সিনহুয়ার খবরে আরো বলা হয়, এই বিস্ফোরণের সময় খনির ভূগর্ভে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে মাত্র ১১ জন বেরিয়ে আসতে সক্ষম হন। আহত খনিশ্রমিকদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।