ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের গোপালপুরে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৩ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে নাজমুল, আনিকা খাতুন, জান্নাতী ও সাগর নামের চার জন শিক্ষার্থী এবং সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তামান্না, সুমাইয়া, ফরিদা, তৃষা, বিথী, কাওসার, শুভ, নাঈম ও লিমন নামের ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অংশ নেয়া ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস জানান, পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ হতে এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীরা অন্যের হয়ে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করায় ১৩ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আটক করা হয়। পরে যে সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব ভুয়া পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের অভিভাবকদের ডেকে সাদা কাগজে লিখিত অঙ্গীকারনামা রেখে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ভুয়া পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
