বরিশালে ২৪১ ব্যবসায়ী ও মাদকসেবীর আত্মসমর্পণ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৫

বরিশাল অফিস

বরিশাল জেলায় মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে মাদক ব্যবসায়ী ও সেবীদের আত্মসমর্পণ উপলক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে।  এ সময় বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম। মতবিনিময় সভায় জানানো হয়, মঙ্গলবার আট জনসহ বরিশাল জেলায় ২৪১ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসমর্পণ করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে বরিশালের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।