শিবগঞ্জে ইয়াবা জব্দ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৬

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জ সীমান্তে ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়, সোমবার রাতে রঘুনাথপুর বিওপির টহল দল  উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুখড়ীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ২ লাখ ৭৯ হাজার টাকার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।