খোয়াই থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সালেহ আহমেদ মানিক নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার অভিযান চালিয়ে বালুভর্তি ট্রাক্টর আটক করেন। ঘটনাস্থল সদর উপজেলা হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীমের আদালতে হাজির করে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে খোয়াই নদীর ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় হাতেনাতে বালুভর্তি টাক্টর আটক করে সদর উপজেলা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।