স্বরূপকাঠিতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:২৮

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে অপু হাওলাদার ও মো. মুন্না খান নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার পুলিশ পিরোজপুর আদালতে পাঠিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেছারাবাদ থানার এসআই মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিণপাড় বন্দরে কাঠের পুল এলাকা থেকে অপুকে ১০০ পিস ইয়াবা এবং এসআই মো. নজরুল ইসলাম নেতৃত্বে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এলাকা থেকে মুন্নাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।