এনায়েতপুরে গণধর্ষণ
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের এনায়েতপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আলী হোসেন গোপরেখী গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এনায়েতপুর থানার ওসি তদন্ত কে এম রাকিবুল হুদা জানান, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর গোপরেখী গ্রামের এক গৃহবধূকে আলী হোসেন বাড়িতে ডেকে সহযোগী আব্দুর রহিমকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হলে উভয়ই পলাতক ছিল। গত সোমবার রাতে প্রধান আসামি আলী হোসেনকে আজগড়ায় অবস্থানকালে ওসি তদন্ত রাকিবুল হুদা গ্রেফতার করেন। পরে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
