অভয়নগর (যশোর) সংবাদদাতা
অভয়নগরে মঙ্গলবার অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার হয়েছে। সকালে নওয়াপাড়ার ভাঙ্গাগেট ও নওয়াপাড়া জুট মিলের মাঝামাঝি স্থানে রেলের পোলের নিচে পানি থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভয়নগর থানা পুলিশের এসআই আনিচ বলেন, লাশের মাথার ডান পাশে বড়ো আঘাতের ও রক্তক্ষরণের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
