মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
মোহনগঞ্জ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘরসহ ১২টি দোকানঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টায় শহরের খলিফাপট্টিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটে। মোহনগঞ্জ ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের তিন ইউনিট স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মকবুল হোসেন বলেন, পুড়ে যাওয়া বেশির ভাগ ঘরগুলোতেই পাটের খালি চটের বস্তা, জাল, সুতাসহ ত্রিপল থাকার কারণে আগুনের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল ও ইউএনও আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
