সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
সাঁথিয়ায় বাল্যবিবাহর আয়োজন করায় বর ও কনের বাবার ১৪ দিনের জেল দিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ।
সোমবার সন্ধ্যায় উপজেলার তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোহনের (১৯) সঙ্গে ইদ্রাকপুর গ্রামের ৯ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহর আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ পুলিশসহ বিয়েবাড়িতে অভিযান চালান। এ সময় সবাই পালিয়ে গেলেও বর মোহন ও কনের বাবাকে আটক করে বাল্যবিবাহ আইনে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
