দুর্দশাগ্রস্ত একটি সড়ক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৩৩

অরুয়াইল-সরাইল সড়ক সংস্কারের সময় ছিল ১২ মাস। পরিতাপের বিষয়, ১৯ মাস গত হইলেও এখনো শেষ হয়নি। কিছু কাজ করেই ফেলে রেখেছেন ঠিকাদার। সড়কটির এখন বেহাল দশা। অবর্ণনীয় জনদুর্ভোগ। রোদ উঠলে কুয়াশার মতো ধুলায় ঢেকে যায় রাস্তা। আর বৃষ্টি হলে কাদা-পানিতে চাষযোগ্য জমি! যান ও মানুষ চলাচল অসম্ভব হয়ে পড়ে। দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ শুধু বেড়েই চলেছে। এ অবস্থা চলতে পারে না। এ সড়কের সংস্কার কাজে এমন তালবাহানা কেন? আমরা দ্রুত সড়কের সংস্কার কাজ শেষ করার আবেদন জানাচ্ছি।

এম মনসুর আলী, অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া