শব্দদূষণ রোধে সচেতন হই

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ২১:৩৩

বর্তমানে মানুষকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে শব্দদূষণ। মানুষের শ্রবণশক্তির একটা নির্দিষ্ট সীমা থাকে। আর সেই সীমা অতিক্রম করলেই সৃষ্টি হয় শব্দদূষণের। রাস্তায় গাড়ির অতিরিক্ত হর্ণ কিংবা উচ্চস্বরে যে সব হর্ন বাজানো হয় তা খুবই বিরক্তিকর এবং ক্ষতিকর। শীতের আমেজ শুরু হয়েছে। শীতকালীন অবকাশও কাটাতে অনেকে ভ্রমণ করছে। সঙ্গে নিচ্ছে সাউন্ড সিস্টেম। যা উচ্চ শব্দে বাজানো হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কেননা এখন তাদের পরীক্ষার প্রস্তুতির সময়। আবার কারো পরীক্ষা চলছে। এই শব্দদূষণ পড়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। চরম দুর্ভোগে পড়ছে তারা। আমরা একটু সচেতন হলেই শব্দ দূষণ তৈরি করতে পএর না। আমাদের সচেতনতাই পারে জীবনকে সুন্দর সুখময় করতে।

এ বি সিদ্দিক

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়