কমিউনিটিভিত্তিক ঝুঁকি ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
গতকাল গুলশানস্থ একটি হোটেলে ‘কমিউনিটিভিত্তিক ঝুঁকি এবং সম্পদ ব্যবস্থাপনার জন্য উন্নত আবহাওয়া ও বন্যা সংক্রান্ত তথ্য ব্যবস্থার ওপর উদ্বোধনী কর্মশালা’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ হতে বিশেষ অতিথিবৃন্দসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কেয়ার বাংলাদেশ এর সৌহার্দ-৩ কার্যক্রমের আওতায় রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হেজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এই কর্মশালার আয়োজন করে। সৌহার্দ-৩ কার্যক্রমের একটি খাদ্য নিরাপত্তা সম্পর্কিত সুদূর প্রসারী কার্যক্রম যার আর্থিক সহায়তায় রয়েছে ইউএসএআইডি এবং বাংলাদেশ সরকার এর সম্পূরক সাহায্য।
কর্মশালায় বলা হয় যৌথ অংশীদারিত্বের মাধ্যমে এই প্রকল্পের আওতায় কমিউনিটিভিত্তিক কৃষি, প্রাণিসম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আবহাওয়া এবং বন্যা পূর্বাভাস সংক্রান্ত তথ্য ব্যবস্থার পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কাঙ্ক্ষিত জনসংখ্যার সহিষ্ণুতা বৃদ্ধির পাশাপাশি ‘আবহাওয়া কী হবে’ থেকে ‘আবহাওয়া কি করবে’ এই ধারণায় অগ্রসর হওয়ার জন্য কাজ করা হবে।
কর্মশালায় প্রধান অতিথি, ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম। উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক চন্ডিদাস কুণ্ড, কেয়ার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর প্রবোধ দেবকোটা। সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাপলিকেশনস, রাইমসের প্রধান বিজ্ঞানী ড. গোভিন্দারাজালু শ্রীনিবাসন। রাইমসের পক্ষে আরো উপস্থিত ছিলেন ড. আনশুল আগারওয়াল, টিম লিডার-হাইড্রোলজি এবং রায়হানুল হক খান, কান্ট্রি প্রোগ্রাম লিড-বাংলাদেশ। —প্রেস বিজ্ঞপ্তি
