সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পৌর ভবনাথপুর এলাকায় উপ-কর কমিশনারের কার্যালয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর অঞ্চল নারায়ণগঞ্জ এ মেলার আয়োজন করে। কর অঞ্চল নারায়ণগঞ্জ সার্কেল-১৬ সোনারগাঁওয়ের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. আসরার খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল নারায়ণগঞ্জ পরিদর্শী রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার মির্জা মোহাম্মদ মামুন সাদাত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ টেক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ. রব বাবুল, সোনারগাঁও পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর জাহেদা আক্তার মনি, আইয়ুব প্লাজা দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মো. জাহিদ হোসেন প্রমুখ —ইত্তেফাক
