সাভারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রমুখ।
