ভুয়া তথ্য দিয়ে চাকরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সেই নারী কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৪৩

ভুয়া শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বায়োডাটা তৈরি করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি নেওয়া সেই জ্যেষ্ঠ নারী কর্মকর্তা পদত্যাগ করেছেন। মিনা চেং ব্যুরো অব কনফ্লিক্ট অ্যান্ড স্ট্যাবিলিটি অপারেশন্সের একজন উপ-সহকারী মন্ত্রী। পদত্যাগপত্রে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মিনা চেং। মার্কিন মিডিয়া জানিয়েছে, মিনা নিজেকে উপস্থাপন করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকধারী নারী হিসেবে। নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে তৈরি করেছিলেন বিখ্যাত টাইম ম্যাগাজিনের একটি ভুয়া কভারও। এছাড়া নিজেকে জাতিসংঘের কর্মকর্তাও দাবি করেছিলেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে এসবের কোনোটিই ধরতে পারেনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। সবার চোখ ফাঁকি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শীর্ষ পদ দখল করে নিয়েছিলেন ওই নারী। -বিবিসি