—আমার পোষা কুকুরটাকে নিয়ে খুবই বিপদে আছি। সেদিন আমার ছেলেকে কামড়াল, তারপরে আমার বোন এসেছিল বেড়াতে তাকে কামড়াল আর গতকাল কামড়েছে আমার স্ত্রীকে।
—বলিস কী? এ কুকুর দেখছি কারো সঙ্গে ভালো ব্যবহারই করে না।
—না একেবারেই যে ভালো ব্যবহার করে না তা নয়। সেদিন ইনকাম ট্যাক্স অফিসার এসেছিল দেখলাম যে তার পা চাটছে। তার আগের দিন দুটো মাস্তান এসেছিল দেখি তাদের পায়ের কাছে শুয়ে লেজ নাড়িয়ে সে কী গড়াগড়ি!
