সুন্দরগঞ্জে ২০ লবণ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:২৬

উপজেলায় গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির অপরাধে ২০ জন ব্যবসায়ীর ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার ও বুধবার উপজেলার বিভিন্ন হাটবাজার ও পৌর শহরের দোকানগুলোতে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া, থানা পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক তাজুল ইসলামের সহযোগিতায় এ অভিযান চলে। এ সময় ২০ জন লবণ ব্যবসায়ীকে ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।