অভয়নগরে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, বোমাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। অভয়নগরের ভৈরব সেতুসংলগ্ন সড়কে বুধবার এলাকাবাসী মানববন্ধন করে। এ বিষয়ে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. কাউস ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা কিছু গডফাদারের ছত্রছায়ায় থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছি।
