মনোহরগঞ্জে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:২৮

মনোহরগঞ্জে বুধবার পানিতে পড়ে মাসুমা আক্তার নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর চাচা বাবুল হোসেন জানান, মাসুমা তার মাকে খুঁজতে বাড়ি সংলগ্ন পুকুর ঘাটলায় যায়। কিছুক্ষণ পর মেয়েকে খুঁজে না পেয়ে পুকুর ঘাটলার পাশে পানিতে পড়ে থাকতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।