রায়গঞ্জে সলঙ্গা হাটের জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এক্সভেটর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতভিটার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে অভিযান শুরু করে গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৩৫টি অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. শামীমুর রহমান জানান, সলঙ্গা হাটের মোট ৩৩.৩৩ একর জায়গার মধ্যে অনেক স্থানেই বেদখল হয়ে গেছে। এক মাস আগে অবৈধ দখলদারদের ২১৪টি ঘরবাড়ি লাল চিহ্ন দিয়ে শনাক্ত করা হয়। এবং অবৈধ দখলদারদের বরাবরে স্ব স্ব উদ্যোগে অবৈধ স্থাপনা ভেঙে নেওয়ার নোটিশ জারি করা হয়।
তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় সরকারি বিধি মোতাবেক এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
