জেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ৬৬৫ বোতল ফেনসিডিলসহ পুলিশের ট্যাগ লাগানো একটি প্রাইভেট কার জব্দ ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাদক ব্যবসায়ী আব্দুল হালিম দীর্ঘদিন ধরে প্রাইভেট কারে পুলিশের ব্যবহূত সাইরেন ও পুলিশ লেখা ট্যাগ লাগিয়ে অবৈধ মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জেলা শহরের শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে কারসহ আব্দুল হালিমকে আটক করা হয়। এ সময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৬৫ বোতল ফেনসিডিলসহ অন্যান্য সামগ্রী পাওয়া যায়।
