সখীপুরে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২১:২৯

সখীপুরে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কয়েক গ্রামের মানুষ। বুধবার সকালে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের বড়ইতলী ঘাঁটপাড় এলাকায় এ মানববন্ধন হয়।

সখীপুর ও বাসাইল উপজেলার সীমান্তবর্তী বংশাই নদীর ওপর বড়ইতলী ঘাঁটপাড় ব্রিজ নির্মাণের দাবি জানান গ্রামবাসী। মানববন্ধনে সখীপুর ও বাসাইল উপজেলার ১২টি গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেয়। এছাড়াও ভুক্তভোগী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শাইফুল ইসলাম শামীম, শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজসহ স্থানীয়রা।