সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। মঙ্গলবার রাতে ভোমরা সীমান্তের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আলামিন সরদার সাতক্ষীরা শহরের কুখরালী এলাকার আব্দুল বারীর ছেলে।
র্যাব সাতক্ষীরা ক্যাম্পের এএসপি শাহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আলামিনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
